মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

পদ্মা সেতুতে এবার পাথর নিয়ে চললো ট্রেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থেকে রেলপথের সক্ষমতা নির্ণয়ের জন্য আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো পরীক্ষামূলক মালবাহী একটি ট্রেন পদ্মা সেতু পার হয়েছে।

সকাল সাড়ে ৭টায় ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। সেখান থেকে সাড়ে ৯টার দিকে ভাঙ্গার উদ্দেশে আবার ছেড়ে আসে। এটিই প্রথম পদ্মা সেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে মালবাহী ট্রায়াল ট্রেনটি রওনা হয়। সকাল ৯টা ছয় মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গায় আসে। সাতটি বগির এই মালবাহী ট্রেনটি ভাঙ্গা স্টেশনেই ছিল। এটিতে করে পদ্মাসেতুর রেল প্রকল্পের পাথর আনা-নেওয়া করা হতো।

 ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, আজ সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মা সেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনে উপস্থিত ছিলেন।

আর.এইচ / আই. কে. জে/ 

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250