শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পর্যটক ফি অর্ধেক করল ভুটান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ভুটানের একটি পর্যটন দৃশ্য। ছবি : সংগৃহীত

দুই বছরের করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর গত বছরের সেপ্টেম্বরে প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে নেওয়া ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ)’ বৃদ্ধি করে ভুটান। আগে এই ফির পরিমাণ মাত্র ৬৫ ডলার থাকলেও গত বছর তা বাড়িয়ে ২০০ ডলার করা হয়। ওই সময় দেশটির সরকার জানায়, পর্যটকদের মাধ্যমে কার্বন উৎপন্ন হওয়া ঠেকাতে এই অর্থ ব্যবহার করা হবে।

মহামারির বিধিনিষেধ প্রত্যাহারের পর ধুকতে থাকা পর্যটন খাতকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ভুটান। এর অংশ হিসেবে হিমালয় অঞ্চলের দেশটির সরকার পর্যটকদের প্রত্যেকদিনের ২০০ ডলারের (২১ হাজার ৮৬২ টাকার বেশি) ফি অর্ধেক করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) ভুটানের সরকার এক বিবৃতিতে বলেছে, পর্যটকদের ফি প্রতি রাতে ১০০ ডলারের নতুন এই হার সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং তা আগামী চার বছর ধরে অব্যাহত থাকবে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।  

বিবৃতিতে বলা হয়েছে, দেশে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পর্যটন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে বিচ্ছিন্ন অবস্থায় থাকার পর ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করে দেয় ভুটান। ওই বছর মাত্র ৩০০ বিদেশি পর্যটক দেশটিতে ঘুরতে যান। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৬০০ জনে; যা তার আগের বছরের তুলনায় প্রায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি বলে সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে।

হিমালয় অঞ্চলের এই দেশটি সবসময় গণপর্যটনের প্রভাব সম্পর্কে সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে। পাহাড়-পর্বতের চূড়ার গির্জার পবিত্রতা রক্ষায় পর্যটকদের পর্বতে আরোহণ নিষিদ্ধ করা হয়। এরপরও দেশটির ৩ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান প্রায় ৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা করছে সরকার।

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক দর্জি ধ্রাধুল বলেন, ফি অর্ধেক করায় আগামী সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যটন সময়কালে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ওই সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ  ভুটানে অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। প্রত্যেক বছর এই সময়ে দেশটিতে পর্যটকদের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় বেশি দেখা যায়।

ধ্রাধুল আরো বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি পর্যটক ভুটানে পৌঁছেছেন। তবে তাদের প্রায় ৪২ হাজারই ভারতীয় নাগরিক; যাদের প্রতিদিন এক হাজার ২৯৯ ভারতীয় রুপি (১৪ দশমিক ৫ ডলার) ফি দিতে হয়।

দেশটির পর্যটন খাতে কর্মরত আছে প্রায় ৫০ হাজার মানুষ। করোনা মহামারির আগে এই খাত থেকে তাদের বার্ষিক আয় ছিল প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার।

এসকে/


পর্যটক ভুটান হিমালয় অঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250