সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

পায়রায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী পঞ্চম বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা নামের একটি মাদার ভ্যাসেল।

সোমবার (১০ জুলাই) বিকালে এ জাহাজটি ৩৭ হাজার ১৩৩ মেট্রিকটন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌছায়। গত এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসা হয়। বর্তমানে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ ও প্রস্থ ৩২.২৬ মিটার।

আরো পড়ুন:আজ আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

পায়রা বন্দরের উপপরিচালক আজিজুর রহমান জানান, বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট ৫ জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা এসেছে।

এম/


পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লাবাহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250