মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার এক নারী। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাশেটি।

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি। ২৮ বছর বয়সী মারিনা পেশায় বিমানবালা।

এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস নির্বাচিত হয়েছেন।

মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, ‘প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে “মিস ইউনিভার্স পর্তুগাল”খেতাবটি অর্জন করতে পারলে গর্ব বোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। আজ এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে গর্ব বোধ করছি।’

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

ওআ/

ট্রান্সজেন্ডার নারী মিস পর্তুগাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250