মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা।

রোববার (১৪ই জানুয়ারি) প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সকালে নতুন মন্ত্রী দপ্তরে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকার পণ্য উৎপাদন করে না, আমদানিও করে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সমন্বয় করে মাত্র। উৎপাদনকারীদের হাত থেকে পণ্যটি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা যেন স্মুথ হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে।

আরও পড়ুন: রোজার খেজুর-তেল-ছোলা-চি‌নিসহ ৮ পণ্য বাকিতে আমদানির সু‌যোগ

মতবিনিময় শেষে তিনি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন। ফাঁকে ফাঁকে কাজও বুঝে নিচ্ছেন নতুন এ প্রতিমন্ত্রী। 

এসকে/ 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250