বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের অফিসিয়াল পেজে রাফসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসান ফুড ভ্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ভ্লগিং, মডেলিংয়েও এখন তিনি বেশ পরিচিত। ইতিমধ্যে 'রাফসান দ্য ছোটভাই' নামেই তাকে চেনে সবাই।

সম্প্রতি রাফসানের ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, দ্য ছোটভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন।

এছাড়া মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে ওই পোস্টটিই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রাফসান। সেখানে তিনি দাবি করেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন।

রাফসান দ্য ছোটভাই ফেসবুক পোস্টে বলেন, আমি কী স্বপ্ন দেখছি? ইউটিউব তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আমাকে নিয়ে পোস্ট করেছে! ইউটিউবের অফিসিয়াল ফিডে প্রথম বাংলাদেশি! আলহামদুলিল্লাহ।

পোস্টে তিনি আরও বলেন, যখন আমি ভিডিও বানানো শুরু করি, তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ের স্বীকৃতি পেতে চেয়েছি! ছবির ক্যাপশনটিই আমার লক্ষ্য।

 এসময় রাফসান আরও লেখেন, একজন ছোট মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।

ওআ/

ইউটিউব রাফসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250