শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

প্রধানমন্ত্রীকে শিল্পীদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। গতকাল (৯ই জানুয়ারি) বেলা ১১টার দিকে শিল্পীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

আরো পড়ুন: ধ্রুপদী সংগীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান

এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘টানা চতুর্থবারের মতো তিনি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এ সময় আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি।’

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন নায়ক রিয়াজ, নায়িকা নিপুণ আক্তার, অভিনেতা সাজু খাদেম, মীর সাব্বির, শমী কায়সার, ঊর্মিলা শ্রাবন্তীকর, তানভীন সুইটি প্রমুখ।

এসি/ আই.কে.জে


প্রধানমন্ত্রী শুভেচ্ছা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250