বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন: ফারিণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা ছবি প্রকাশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর সেকারণে বেজায় উচ্ছ্বসিত তিনি।

অভিনয়ের পাশাপাশি নিয়মিত দেশের বাইরেও ভ্রমণ করেন ফারিণ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে ফারিণ লেখেন, ‌‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।’

এ ছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। অবশ্য এ অভিনেত্রী কোথায় যাচ্ছেন, তা জানাননি।

ওআ/

প্রধানমন্ত্রী ফারিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250