মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

প্রবাসীর মরদেহ ঢাকায় আনার খরচ কমালো বিমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

দীর্ঘ দিন ধরে প্রবাসীরা মধ্যপ্রাচ্য থেকে বিনা খরচে মরদেহ দেশে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে সেই খরচ কিছুটা কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কুয়েতে গত ৬ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।

জীবন-জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদের কেউ জীবিত ফেরেন, কেউ ফেরেন লাশ হয়ে। প্রবাসীদের কেউ মারা গেলে অধিকাংশ ক্ষেত্রেই মরদেহ দেশে পাঠাতে হাত পাততে হয় দ্বারে দ্বারে। বিপাকে পড়ে পরিবার-সহকর্মীরা। অর্থের সংস্থান না হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে মরদেহ দিনের পর দিন মর্গে পড়ে থাকে।

আরো পড়ুন: মার্কিন স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কুয়েতে থেকে একজন প্রবাসীর মরদেহ ঢাকায় পাঠাতে আগে ব্যয় হতো ২৫৫ দিনার, সেটি কমিয়ে ১৭৫ দিনার করা হয়েছে। কুয়েত থেকে চট্টগ্রাম ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকিটের মূল্য ছিল ২৭৫ দিনার, যা বর্তমানে ১৯০ দিনার করা হয়েছে।

কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, 'এক সময় প্রবাসীদের মৃতদেহ বিনামূল্যে দেশে পাঠানো হতো। পরবর্তীতে এটি বন্ধ হয়ে যায়। অনেকে অনুরোধ করেছিলেন ভাড়া কমানো যায় কি না। ফলে আমি হেড অফিসে যোগাযোগ করি, তারাও সাড়া দিয়ে ভাড়া আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে।'

এসি/ আই.কে.জে/


বিমান প্রবাসীর মরদেহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250