বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসী বলেছেন, প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা করা হবে।

রোববার (১৪ই জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় করে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে চেষ্টা করবো। এটাতো আসলে একটা জেনারেশন তৈরির জায়গা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সেই জায়গা থেকে কাজ শুরু করবো।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহার পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কারণ জনগণের কাছে এটা আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে আমি গুরুত্ব দেব। 

আরও পড়ুন: স্মার্ট সিটিজেন তৈরিতে স্মার্ট এডুকেশন সিস্টেম প্রয়োজন: শিক্ষামন্ত্রী

বিগত সময়ে যে কাজগুলো চলে আসছে সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এসকে/ 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250