রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট *** সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন, উপনেতা হচ্ছেন কি *** সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন *** ৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই *** স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি *** ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ছাড়িয়েছে ৩ হাজার *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে?

প্রিয় হামিদ, মনকে সতেজ করতেই আমার ভ্রমণ বিভিন্ন জায়গায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

প্রিয় হামিদ

বহুদিন যাবৎ পত্র লিখতে পারিনি। আসলে বিগত ১৫ জুলাই আমার অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষ হয়। তারপর মনকে সতেজ করতে আমার ভ্রমণ বিভিন্ন জায়গায়।

ভ্রমণ আমার কাছে খুবই আনন্দদায়ক। পূর্বে যতদিন আমি ভ্রমণে ব্যয় করেছি, ঠিক ততদিন ব্যবহারিক জ্ঞান অর্জন করেছি। আসলে আমাদের অধ্যয়নের কোনো সমাপ্তি নেই। তবে এ অধ্যয়ন হলো সিলেবাস বহির্ভূত বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন। 

জ্ঞান মানবকে সহিহ্ পথে পরিচালিত করে তা তোমার নিশ্চয়ই জানার বাইরে নয়। জ্ঞান বিভিন্ন দিকের হয়। শারীরিক জ্ঞান শরীরবৃত্তিক দিকনির্দেশনা, মানসিক জ্ঞান মনের সবলতা ও দুর্বলতা নির্দেশক, আর বাস্তব জ্ঞান তো বাস্তবতা নির্দেশক। তাছাড়াও অন্যান্য অনেক জ্ঞান রয়েছে যেগুলো কিনা আমার, তোমার আর সবার জন্য অত্যাবশ্যক। বিভিন্ন স্থানে আমার ভ্রমণ করা নতুন কোনো বিষয় নয়।

আরো পড়ুন : প্রিয় মিহু, কেন এ ছল?

শিক্ষা ও বিদ্যালয় থেকে অবসর পেলেই আমার সে চিরচেনা ভ্রমণ যথার্থ বাস্তবায়িত হয়। তাই এবার আমার লেখা এই চিঠি আমি ভ্রমণস্থল থেকেই তোমাকে প্রেরণ করলাম। আর এই চিঠির মূল ও প্রধান আকর্ষণ বলতে এটাই। 

আমি যেখানে ভ্রমণ করেছি, আসলে কী বলি যে তোমাকে, সত্যিকার অর্থে মনোমুগ্ধকর জায়গা। আমি রেস্ট হাউজে উঠেছিলাম পরিবারসহ, আর সেখান থেকে আমি গিয়েছি মহাস্থানগড় ও মসলা গবেষণা ইনস্টিটিউটে। সেখানে বিভিন্ন জিনিস দেখেছি আমি। আর বইয়ের বাইরে অনেক কিছু শিখেছি। 

পরবর্তী চিঠিতে আমি সেগুলো বিস্তারিত বলেছি। আশা করি তোমাকে সেগুলো আনন্দ দেবে।

ইতি

মোজাম্মেল 

মোকামতলা, বগুড়া


এস/আই.কে.জে/

চিঠি মোজাম্মেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250