মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও টকশো উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ নয়। এটা বাংলাদেশের চলমান ট্রানজিশনাল রাজনীতির গভীর সংকট আর সম্ভাবনার প্রতীক। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পর্যায়ে নিরাপত্তা বাহিনী এসএসএফ এখন তার সুরক্ষার দায়িত্ব নিয়েছে। এর অর্থ অন্তর্বর্তী সরকার স্বীকার করছে যে তিনি শুধু একজন অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি এখনো রাষ্ট্রীয় স্থিতি ও ভবিষ্যৎ গণতান্ত্রিক সমীকরণের কেন্দ্রীয় চরিত্রদের একজন।’  

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই স্বীকৃতির ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে আরেকটি অনিশ্চয়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা। তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন, দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্ত পুরোপুরি নিজ হাতে নেই। অন্য কোনো বাস্তবতা তার ওপর চাপ সৃষ্টি করছে।’

জিল্লুর রহমান বলেন, ‘যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় সম্ভাব্য আইএলআর বা নাগরিকত্ব। আর সেখানে প্রচলিত আইন সব মিলিয়ে আশ্রয়প্রাপ্ত যে কারো জন্যই নিজ দেশে ফেরা বড় ঝুঁকির বিষয়। আশ্রয়ের পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে এই প্রস্তাবের ওপর যে, ওই দেশে তার নিরাপত্তাহীনতা আছে। সেখানে গিয়ে জনসম্মুখে সক্রিয় রাজনীতি শুরু করলে আশ্রয়দাতা রাষ্ট্র প্রশ্ন তুলতেই পারে। কিন্তু সত্যি কি সে ঝুঁকি এখনো আছে?’   

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিরোধীদলীয় নেতা এমন এক দ্বৈত বাস্তবতার মধ্যে বন্দি, দেশে ফিরলে আইনি ও নিরাপত্তার ঝুঁকি, না ফিরলে রাজনীতির নৈতিক ও নেতৃত্বগত সংকট। একদিকে তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে থাকতে পারছেন না। অন্যদিকে নিজ দলকে সামনে রেখে জাতীয় রাজনীতির অতি গুরুত্বপূর্ণ এক নির্বাচনের আগে মাঠে নামতে পারছেন না।’ 

জিল্লুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250