রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

প্রেমে পড়েছেন কিন্তু বলতে পারছেন না, কাজে লাগান এই টিপসগুলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

সংগৃহীত

কারো প্রেমে পড়েছেন অথচ মনের কথা পছন্দের মানুষকে বলতে পারছেন না। তাহলে আপনি কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন।

# সঠিক সময় ও স্থান নির্বাচন : সঠিক সময় ও স্থান বেছে নেওয়া খুব জরুরি। এমন একটি সময় বেছে নিতে হবে যখন আপনি ও আপনার ভালোবাসার মানুষ দুজনেই স্বস্তি এবং স্বাচ্ছন্দ্যে থাকবেন। খোলামেলা আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি থাকবে। একটি শান্ত জায়গা বেছে নেওয়া উচিত। যেমন একটি আরামদায়ক ক্যাফে বা একটি শান্ত পার্ক, যেখানে আপনারা নির্দ্বিধায় মন খুলে মনের কথা বলতে পারবেন।

আরো পড়ুন: দাম্পত্যে সুখী থাকার ১০ উপায়

# সঠিকভাবে চিন্তা করা : ভালোবাসা জানানোর আগে ভালোবাসা প্রকাশের চেষ্টা করুন নিজের ব্যবহারের মাধ্যমে। একটু সময় নিন। আপনার কথাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিন, তারপর বলুন মনের কথা। কিংবা আপনার মনের কথাটা সুন্দর করে লিখেও আপনার ভালোবাসার মানুষকে চিঠি হিসেবে দিতে পারেন। শোনাতে পারেন তার প্রিয় কবির কবিতা। অথবা সুন্দর কোনো গানের লাইন তাকে উদ্দেশ্য করতে পারেন। তবে যেটাই করুন না কেন, সবার আগে আত্মবিশ্বাসী হতে হবে।

# তার প্রতি সম্মান দেখান : তার প্রতি সম্মান প্রদর্শন করুন। কোনো বিষয় যদি তিনি বলতে না চান তাহলে তাকে জোর করা উচিত হবে না। পাশাপাশি তার মতামতকে গুরুত্ব দিন।

# বন্ধুত্ব : সবার আগে বন্ধুত্ব থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যাতে ভালোবাসার মানুষ মনের সব কথা শেয়ার করতে পারে। পাশাপাশি আপনিও যাতে তা ভাগ করে নিতে পারেন।

এসি/ আইকেজে 


প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250