মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফজলু মাঝির সারি গান নিয়ে কোক স্টুডিওর ভিন্ন আয়োজন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলায় কোক স্টুডিওর গান আসা মানেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া। প্রতিটি গানেই থাকে ভিন্নতা। এবার কোক স্টুডিওর নতুন গান এলো ‘দেওরা’। গানটি লিখেছেন ফজলু মাঝি। যিনি পেশাদারভাবে নৌকা বাইচ করেন।

নৌকা বাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। মাঝিদের মুখ থেকে মুখে গাওয়া গানটি এবার আসছে কোক স্টুডিও বাংলায়।

কোক স্টুডিও বাংলা বলছে, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলু মাঝি (ফজলুল হক)। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি।  

ফজলু মাঝি পেশাদারভাবে নৌকা বাইচ করেন। তার রয়েছে একটি নৌকাবাইচের দল। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন তিনি।

তবে ফজলু মাঝির সারি গানের মাঝে নতুন কয়েকটা বাক্য যুক্ত করা হয়েছে। আধুনিক গানের অংশটুকু লিখেছেন প্রীতম হাসান। গানটির সুর করেছেন প্রীতম।

আরো পড়ুন: বরফ জলে রাকুল প্রীতের আগুন

ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গান আসবে কোক স্টুডিও বাংলায়। গানটিতে সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের পরামর্শে পালা গান যুক্ত করা হয়। পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি ও তার দল, আরমীন মুসা ও গানের দল-ঘাস ফড়িং।  

এম/

 

গান কোক স্টুডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250