শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফের আলোচনায় দিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউডে অভিনয় দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রায় শক্ত করে নিয়েছেন দিশা পাটানি। কখনও পেশাগত জীবন আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন মিডিয়ায় আলোচনায়। তবে সুন্দরী এই বলি অভিনেত্রী এবার পড়েছেন নেটিজেনদের নিন্দার ঝড়ে।

সম্প্রতি গনেশ পূজায় বোল্ড পোশাকে হাজির হয়েছিলেন। আর তাতে  তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ ধনী গোষ্ঠী আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরেছিলেন বলিউডের এই হট ডিভা। যে কারণে সমালোচনার মুখেও পড়েন দিশা।

এসময় অভিনেত্রী গণেশ পুজোয় কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। তবে শাড়ির সঙ্গে তার ব্যাকলেস ব্লাউজ নিয়েই শুরু হয় বিতর্ক। দিশার ডিপ নেকলাইন ব্লাউজ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। দিশার এই পোশাক অনেকেই ভালো দৃষ্টিতে নিতে পারেননি।

পুজার মত এমন শুভ অনুষ্ঠানে দিশার এই পোশাক অনেকে ‘অনুপযুক্ত’ বলে কটাক্ষ করেছেন। একজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘দিশার কি কোনও সমস্যা আছে? সে কী ভেবে এই পোশাকটা পরেছে? আমরা ভারতীয়।’ একজন বলেছেন, ‘দিশার ড্রেসিং সেন্স একেবারেই নেই’।

তৃতীয় একজনের মন্তব্য, ‘কোনও শুভ অনুষ্ঠান/ঐতিহ্যমূলক অনুষ্ঠানেও রক্ষণশীলভাবে পোশাক পরতে হয়, দিশা কি জানেন না

আরো পড়ুন: ভিকির সঙ্গে পেরে ওঠেন না ক্যাটরিনা, গোপনীয়তা ফাঁস করলেন ভিকি!

দিশা ছাড়াও গনেশ পূজার অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভাট, সালমান খান, শাহরুখ খান, রাজ ঠাকরে, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহিদ কাপুর এবং আরও অনেক তারকা।

শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান এবং ছেলেমেয়ে সুহানা এবং আব্রামকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন। বড় ছেলে আরিয়ান খান তার আসন্ন ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে ব্যস্ত, তাকে অনুষ্ঠানে এ দিন যোগ দিতে দেখা যায়নি।

এসি/




দিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250