বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ফের উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া আবারও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। তবে এবারও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে দেশটি। গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে এটি দেশটির দ্বিতীয় পরীক্ষা ছিল। গত মে মাসে পিয়ং ইয়ং প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছিল।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশের কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে উত্তর কোরিয়ার প্রচেষ্টা দ্বিতীয়বারের মতো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। 

এব্যাপারে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট বহনকারী রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উড্ডয়ন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় পর্যায়ের উড্ডয়নের সময় ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণটি ব্যর্থ হয়ে যায়।

এদিকে উত্তর কোরিয়ার  গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটন বলেছে, “উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ প্রচেষ্টার মাধ্যমে জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে।”

তবে অক্টোবর মাসে উত্তর কোরিয়া আবারও সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালাবে বলেও জানিয়েছে পিয়ং ইয়ং।

এম.এস.এইচ/

উত্তর কোরিয়া পিয়ং ইয়ং স্যাটেলাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250