বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

বিলাসবহুল রিসোর্টে বিয়ে করছেন বিজয়-রাশমিকা, যা জানা গেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের অবসান করে অবশেষে চার হাত এক করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। সব ঠিক থাকলে আগামী ২৬শে ফেব্রুয়ারি রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সেখানকার বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোস-এ দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সূত্র: ইন্ডিয়া টুডে। 

ভেন্যুটি উদয়পুর শহর থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা যায়, অনুষ্ঠানে দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।  আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, প্রশস্ত সবুজ প্রাঙ্গণ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত।

জানা যায়, রিসোর্টটিতে রাশমিকা ও বিজয়ের জন্য দুটি বিশেষ স্যুট বুক করা হয়েছে—আরাবল্লী স্যুট; প্রায় ৮৫ বর্গমিটার আয়তনের এই স্যুট থেকে দেখা যায় আরাবল্লী পর্বতমালার মনোরম দৃশ্য। এতে আরও রয়েছে ব্যক্তিগত সুইমিংপুল ও আলাদা সিট-আউট স্পেস। প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি।

মেমেন্টোস স্যুট—এটি আরও প্রশস্ত, প্রায় ১২৭ বর্গমিটার আয়তনের এই স্যুটের প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি।

এদিকে আলোচিত এই যুগলের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উদয়পুরের বেশ কয়েকটি বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিয়ে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুতে নানা আয়োজন শুরু হয়েছে।  এরই মাঝে জমকালো পুল পার্টি ও মেহেদি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫শে ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের পর আজ ২৬শে ফেব্রুয়ারি বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘লেক সিটি’ নামে পরিচিত উদয়পুর একসময় মেওয়ার রাজ্যের রাজধানী ছিল। প্রাসাদ, হ্রদ আর পাহাড় মিলিয়ে শহরটির আবহ নিজেই যেন এক রূপকথা—সেই পটভূমিতেই সাজছে এই তারকাদের বিয়ের মঞ্চ।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250