রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

বঙ্গবন্ধুর বাবার লুকে নজর কাড়লেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যে কোনো চরিত্রেই যেন নজর কাড়েন এই অভিনেতা। সাবলীল অভিনয়ে চরিত্রের সঙ্গে একেবারেই মিশে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। বঙ্গবন্ধুর পিতার চরিত্রের লুকে রীতিমতো ঝড় তুলেছেন নেটদুনিয়ায়।

আগামী ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের লুকে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন চঞ্চল।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্য বয়সী চরিত্রে যখন আমি। শুভ মুক্তি ১৩ অক্টোবর ‘মুজিব: একটি জাতির রূপকার’।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টবক্সে। অভিনেতার এক ভক্ত লিখেছেন, অসাধারণ চাহনি। আরেকজন লেখেন, শুভ কামনা রইল গুণী।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।

মূলত, সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় এখানে। তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় এবং গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, সিনেমার নাম ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের জনপ্রিয় শতাধিক শিল্পী।

ওআ/

বঙ্গবন্ধু চঞ্চল চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250