শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাংলাদেশকে জেতাতে টাইগারদের সঙ্গে খেলতে চান জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দল যে অনাকাঙিক্ষত পরাজয় ‘উপহার’ দিয়েছে এতে মন খারাপ দলের সমর্থকদের। বেদনায় কাতর হয়েছেন অনেকে। এই তালিকা থেকে বাদ যাননি চলচ্চিত্র তারকারাও।

আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তো রীতিমতো এ নিয়ে এক অভিপ্রায়ই ব্যক্ত করে বসলেন। টাইগারদের সঙ্গে মাঠে খেলতে যেতে চান তিনি।

সামাজিক মাধ্যমে লাল-সবুজের জার্সি গায়ে দেওয়া কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, মাঠে আমার যেতেই হবে।

ছবিগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকরা মজাও নিচ্ছেন বেশ। আসলে, মজার ছলেই এই পোস্টটি দিয়েছেন জায়েদ।

এর আগে এক সাক্ষাৎকারে জায়েদ জানিয়েছিলেন, তিনি একসময় ক্রিকেট খেলতেন। পিরোজপুর জেলা দলেরও ফাস্ট বোলার ছিলেন।

জায়েদ খান বলেছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। আমি পিরোজপুর জেলা দলেও খেলেছি, ফাস্ট বোলার ছিলাম। ঢাকায় আসার উদ্দেশ্য ছিল ক্রিকেটার হব। এজন্যই মফস্বল থেকে ঢাকা আসা। কিন্তু ঢাকায় এসে মাঠ রেখে সিনেমা পর্দায় চলে গেছে। তারপরও ক্রিকেট দেখি, নিয়মিতই ক্রিকেটের সব বুঝি। ক্রিকেটের এমন কিছু নেই, ২২ গজের মধ্যে কি হয় মুখস্থ আমার।’

তিনি আরও বলেছিলেন, ‘সিনেমার পাশাপাশি ক্রিকেটকেও ভালোবাসি। স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট একদিন বিশ্বকাপ নিয়ে আসবে। আমরা তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দিব। সেই স্বপ্ন আমি দেখি।’

ওআ/

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250