রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ ৩৬৫ ডলার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। 

অর্থমন্ত্রী জানান ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বহুপাক্ষিক ৩৬ হাজার ৭৮১ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২২–২০২৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৫–০৬ ও ২০০৭–০৮ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল যথাক্রমে ৫৪৩ ও ৮৬৮ মার্কিন ডলার। ২০০৫–২০০৬ অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয় ইতিমধ্যে পাঁচগুণের বেশি বেড়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী চলতি মাসের ১২ অক্টোবর পর্যন্ত দেশে বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, পাঁচ বছরে (২০১৯-২০২৩) বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এক হাজার ৪০৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ হাজার ২২৬ কোটি টাকা।

এসকে/ 

প্রশ্ন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদ মাথাপিছু ঋণ ৩৬৫ ডলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250