মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে রাজের সঙ্গে কে এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। যারা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমায় কাজ করেছেন।

যেদিকে তাকানো যায় শুধু বাংলাদেশি সমর্থক। এর মাঝেই গ্যালারিতে দেখা গেল চিত্রনায়ক শরীফুল রাজকে। শুধু তিনিই নয়, তার সঙ্গে আছেন আরেক অভিনেত্রী মন্দিরা। 

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বাদেও গ্যালারিতে দেখা গেছে সিনেমাটির নায়ক শরিফুল রাজ ও নায়িকা মন্দিরা চক্রবর্তীকে।  ‘কাজল রেখা’ লেখা সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছেন তারা।  

এ বিষয়ে পরিচালক সেলিম গণমধ্যমকে বলেন, এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনও হচ্ছে।

নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন শনিবার এবং ৩১ অক্টোবর ম্যাচে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি শিকার।

শুধু ক্রিকেট নয়, ফুটবল বিশ্বকাপেও মন্দিরা চক্রবর্তীকে গ্যালারিতে দেখা গেছে। ‘কাজল রেখা’ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। মন্দিরা জানালেন, মাঠে বসে খেলা দেখার আনন্দটাই অন্য রকম। তাই ছুটে আসা। এক ফাঁকে ছবির প্রচারণাও করা।

আরো পড়ুন: সোনাল চৌহানের দিকে অপলক দৃষ্টিতে শাকিব খান

জানা গেছে, নিজের স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটি তৈরি করছেন তিনি।

যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। 

এসি/ আই.কে.জে


রাজ বাংলাদেশ ম্যাচে গ্যালারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250