মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

বাংলাদেশে চালু হলো অ্যাসথেটিক সেবা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুখের ব্রণ, ত্বকের দাগ, রোদে পোড়া দাগ, এজিংসহ ত্বকের বিভিন্ন সমস্যায় সারাবিশ্বে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি ‘অ্যাসথেটিক ডার্মাটোলজি। আন্তর্জাতিক অ্যাসথেটিক ডার্মাটোলজি ব্রান্ড ডার্মাস্টার ক্লিনিকের বাংলাদেশ ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) ফার্মগেইটস্থ কৃষিবিদ ইন্সটিটিউট কনফারেন্স হলরুমে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টও মো. মইনুল ইসলাম, কোরিয়ান পরিচালক চো চোন হো, চিফ গেস্ট হান জিং কোয়ং। 

অনুষ্ঠানে ডার্মাস্টারের প্রতিষ্ঠাতা ডা. জিং কুয়ং বিভিন্ন বিষয়ে তুলে ধরে বলেন, ডার্মাস্টার ক্লিনিক এশিয়া ও ইউরোপসহ পৃথিবীর পনেরটি দেশে অ্যাসথেটিক লিডিং ব্রান্ড হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। 

বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর মো. মইনুল ইসলাম বলেন, ডার্মাস্টারের প্রতিষ্ঠাতা ডা. জিং কুয়ং যিনি আল্ট্রা ভি কসমেটিক্স, ডার্মাস্টার চেইন অব ক্লিনিকসের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাসথেটিক অ্যান্ড অ্যান্টিএজিং মেডিসিনের প্রেসিডেন্ট, কোরিয়ান অ্যাসোসিয়েশন অব স্টেম সেল থেরাপির অ্যাডভাইসরি ডিরেক্টর, এবং পিডিও থ্রেড লিফটস এর মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডার্মাস্টার বাংলাদেশ ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে এখন থেকে দেশের মানুষ স্বল্প খরচে দেশের টাকা দেশে রেখে আন্তর্জাতিক মানের অ্যাসথেটিক সেবা গ্রহন করতে পারবে।

তিনি আরো বলেন, মানসম্মত চিকিৎসা সুবিধা প্রদান করার বিষয়ে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড লিমিটেড অগ্রদূত হয়ে কাজ করবে।

আর.এইচ

অ্যাসথেটিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250