রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

বাতিল হলো মনোনয়নপত্র, নির্বাচনে অযোগ্য ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দুটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুইটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

শনিবার (৩০শে ডিসেম্বর) ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের দুইটি আসনে নির্বাচনে অংশ নিতে ইমরানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। লাহোরে তার মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে পাকিস্তান নির্বাচন কমিশন থেকে বলা হয়, “প্রথমত তিনি ওই নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার নন। দ্বিতীয়ত তিনি আদালত থেকে সাজাপ্রাপ্ত বিধায় আইনানুযায়ী নির্বাচনে অংশ নিতে অযোগ্য।“ তার নিজের শহর মিয়ানওয়ালি থেকেও ইমরানের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিটিআই এর মিডিয়া টিম।

আরো পড়ুন: নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে উত্তাল তেল আবিব

পাকিস্তানে আগামী ৮ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির সংবিধান অনুযায়ী, আদালতে কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সরকারি পদের জন্য নির্বাচন করতে পারবেন না। তরপরও দল থেকে ইমরানের মনোনয়নপত্র শুক্রবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছিল।

ইমরানকে বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অথচ তিনিই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছেন না। এজন্য তিনি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীকে দায়ী করেছেন। বলেছেন, তিনি সামরিক বাহিনীর ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কারণেই তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

সূত্র: ডন 

এইচআ/ আই. কে. জে/  

ইমরান খান পিটিআই জাতীয় নির্বাচন মনোনয়ন বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250