মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

বাতের ব্যথা থেকে মুক্তি দেবে যে ব্যায়াম

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজকাল অনেকেই বাতের ব্যথায় ভুগছেন। অলস জীবনযাপনই এ ব্যথার মূল কারণ। তবে কিছু ব্যায়ামের মাধ্যমে বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেই ব্যায়ামগুলো- 

হাফ স্কোয়াট

সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত সামনের দিকে তুলে রাখুন, চাইলে মুষ্টিবদ্ধও করতে পারেন। এবার অল্প বসার চেষ্টা করুন। তবে পুরোপুরি বসে পড়বেন না, অর্ধেক বসার ভঙ্গি পর্যন্ত রেখেই উঠে পড়ুন। এভাবে অন্তত ১০টি সেট করতে হবে। এই হাফ স্কোয়াট করলে সাধারণত কারো ব্যথা হওয়ার কথা নয়। তবে কারও কারও ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ব্যথা হতে পারে। নিয়মিত অভ্যাস করলে হাফ স্কোয়াটে ব্যথা হবে না। আর বাতের ব্যথা থেকেও মুক্তি পাবেন। 

আরো পড়ুন: ব্যায়াম না করলেও কমবে ওজন!

লেগ লিফট

টানটান হয়ে শুয়ে পড়ুন। এরপর দুই হাতের তালু মেঝের ওপরে রাখুন। তারপর আস্তে আস্তে বাম পা  ওপরে তুলুন। মাটি থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে পাঁচ সেকেন্ড তুলে রাখুন। তার পরে ধীরে ধীরে নামিয়ে নিন। একইভাবে ডান পা ওপরে ওঠান ও নামান। 

আরো পড়ুন: যোগব্যায়ামে যে ভুলগুলো করা যাবে না

পুশ আপ-পুশ ডাউন

মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। এরপর হাত এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে মাটি থেকে দেহ সমান্তরাল ভাবে তুলুন। কনুই ভাঁজ করে এক বার দেহ মাটির কাছাকাছি আবার কনুই সোজা করে দেহ মাটির থেকে দূরে নিয়ে যান। শুরুতে অসুবিধা হলে দেওয়ালের সোজাসুজি দাঁড়িয়েও করা যেতে পারে এই ব্যায়াম।

এম.এস.এইচ/ 

বাত ব্যয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250