বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

বান্দরবানে ৭ কোটি ৫৭ লাখ টাকা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন : পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানে জলাবদ্ধতা আর বন্যার পানিতে নিমজ্জিত হউক সেটা আর চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবানের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি যাতে না হয় সেজন্য আরসিসি ড্রেইন, পানির প্রবাহ ঠিক রেখে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌর এলাকায় ৭ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক পৌর এলাকার নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পার্বত্যবাসীদের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বান্দরবান পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডে ৭ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সহকারী পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, বান্দরবান পৌর মেয়র সামসুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

আর.এইচ 

পার্বত্য মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250