শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান জানিয়ছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হয়েছে। এটি দেশের জন্য একটি মাইলফলক। বিএনপি নেতাদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, এর আগেও যখন বেগম জিয়া অসুস্থ হয়েছেন, তখনই তাদের দলীয় মেডিকেল বোর্ড ঘোষণা বেগম জিয়ার স্বাস্থ্য সংকটপণ্য উল্লেখ করে তাকে বিদেশে নেয়ার কথা বলেছে। দলীয় মেডিকেল বোর্ড বিএনপির মতোই বক্তব্য দিচ্ছে।

মেডিকেল বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে যদি তাকে বাসায় নিয়ে যাওয়া না যায়, তাহলে তাকে বিদেশে নেয়া হবে কীভাবে, এটাই প্রশ্ন।

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমেই তার ভালো চিকিৎসা করা সম্ভব মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেদের তত্ত্বাবধানেই বেগম জিয়ার চিকিৎসা করাচ্ছে। এর আগে সরকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল। সেটি পছন্দ হয়নি বলেই পারিবারিক সিদ্ধান্তে এবার এভারকেয়ারে চিকিৎসা করাচ্ছে। তারা চাইলে সরকার আবার সহযোগিতা করবে।

একে/







পদ্মা সেতু খালেদা জিয়া তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250