শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিপদ না এলে মানুষ চেনা যায় না: পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নানা কারণে সারা বছরই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। বিশেষ করে গত দুই বছরে ব্যক্তিজীবনে ব্যাপক ধকল পার করেছেন পরীমনি। সেসব থেকে শিক্ষাও পেয়েছেন নায়িকা। এবার তার ভাষ্য, ‘বিপদ না আসলে কাছের মানুষকে চিনতে পারা যায় না।'

কয়েক দিন ধরেই অসুস্থ পরীমণি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।’

এরপর লিখেছেন, ‘একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নেই বা সেটা রাখার দরকারও নেই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর।

বিশ্বাস করুন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ— জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু বোঝায় কখনও কখনও জীবনে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি মোটেও সেলফিশ ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি যে যেমন আমি তেমন লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়।

জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেরে ফেলা যায় জীবন কেবলমাত্র তখনই সুন্দর।’

আরো পড়ুন: বড় পর্দায় নতুন রুপে মিঠুন-দেবশ্রী জুটি

সবশেষে এ নায়িকা লেখেন, ‘আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে! যাই হোক, মা-ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?’

বর্তমানে অভিনেত্রী বিরতি ভেঙে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

এছাড়া পরী যুক্ত হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের এক ওয়েব সিরিজে। এর নির্মাতা অনম বিশ্বাস। পাশাপাশি রায়হান রাফীর নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিনেমায়ও যুক্ত হয়েছেন অভিনেত্রী।

এসি/  আই.কে.জে


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250