সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ছবিতে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পী মাহতালাতা করিম অবনীর আঁকা ছবিতে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।


প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো ঈদ কার্ডের এবারের ছবি এঁকেছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুশিল্পী মাহতালাতা করিম অবনী।

২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা অব্যাহত রেখেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীর ঈদকার্ডে যাদের ছবি ব্যবহার হচ্ছে সে সব শিশুদের প্রত্যেককে শুভেচ্ছা ফি বাবদ ১ লাখ টাকা করে দেয়া হয়।

আরো পড়ুন: পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

ঈদকার্ডের পাশাপাশি নববর্ষেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি ব্যবহার করে শুভেচ্ছা জানিয়ে আসছেন প্রধানমন্ত্রী। এসব ছবি সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250