সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তার সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। ‘আ বিউটিফুল লাই’ নামের ফিল্মটির গল্প রচনা ও নির্দেশনা দেবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

জানা গেছে, আ বিউটিফুল লাই প্রাথমিক পর্যায়ে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হলেও এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর কথা ভাবা হচ্ছে। সে অনুযায়ী চিত্রনাট্য ডেভেলপ করা হচ্ছে। শিগগির শুরু হবে শুটিং।

দেশে থাকতে নেয়ামুলের নির্দেশনায় কাজ করেছেন মৌসুমী। নেয়ামুল এখন যুক্তরাষ্ট্রে। সেখানে মৌসুমীকে নিয়ে নতুন কাজের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। থ্রিলারধর্মী গল্প। গাল্পে যা কিছু ঘটছে, একটা মিথ্যার ওপর ঘটছে। তারপরও ভালো লাগছে মুহূর্তগুলো। তাই এর নাম দেওয়া হয়েছে আ বিউটিফুল লাই। প্রথমে টেলিফিল্ম নির্মাণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে পারে। যা-ই হোক, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক।’

মৌসুমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250