শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বেগম রোকেয়ার বই অবলম্বনে সিনেমা করেছেন বিদেশী নারী নির্মাতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কারে ডুবে থাকা মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন তিনি। লিখেছেন একাধিক বই। যার মধ্যে রয়েছে ‘সুলতানা’স ড্রিম’।

এই বই অবলম্বনে এবার সিনেমা নির্মাণ করেছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানা’স ড্রিম’। সিনেমাটি প্রদর্শিত হবে স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। আগামীকাল ২৫ সেপ্টেম্বর এই উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে সিনেমাটি।

২০১২ সালে দিল্লি গিয়েছিলেন ইসাবেল। সেখানে একটি আর্ট গ্যালারিতে বইটি খুঁজে পান তিনি। ১৯০৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় ইংরেজি ভাষার ৩৮ পৃষ্ঠার ‘সুলতানা’স ড্রিম’। ১০০ বছরের বেশি সময় আগের লেখা একটি বই, যেখানে নারীদের একটি ভিন্ন পৃথিবীর কল্পনা করা হয়েছে!

বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন, এই নিয়ে সিনেমা বানাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা নির্মাণের পেছনের গল্প বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন ইসাবেল।

আরো পড়ুন: মাকে নিয়ে ভ্যান চালাচ্ছে শাকিব খানের ছেলে জয়!

এরপর এ সিনেমার কাজে কয়েকবার ভারতে এসেছেন ইসাবেল। চষে বেড়িয়েছেন ভারতের প্রত্যন্ত এলাকা। যেহেতু অ্যানিমেশন সিনেমা, নির্মাতা তাই সারা পৃথিবীর নামী চিত্রশিল্পীদের পরামর্শ নিয়েছেন। প্রায় আট বছরের গবেষণা শেষে ২০২০ সালে ‘সুলতানাস ড্রিম’-এর কাজ শুরু করেন ইসাবেল।

নির্মাতা ইসাবেল হারগুয়েরার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তাঁর জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা। এতে রয়েছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে আছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য।

সিনেমাটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা- বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালীয়, স্প্যানিশ ও বাস্ক। বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর চলতি বছর ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।

এসি/ আই. কে. জে/ 

সিনেমা বেগম রোকেয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250