রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ব্রি-৯৮ খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ব্রি ৯৮ জাতের আউশ ধানের ক্ষেত পরিদর্শন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ব্রি-৯৮ ধান খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে ব্রি ৯৮ জাতের আউশ ধানের ক্ষেত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দিনদিন কৃষি জমি কমে যাচ্ছে, বিপরীতে জনসংখ্যা বাড়ছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল এ দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান ঠিক রাখতে হলে একই জমি থেকে বছরে বারবার ফসল ফলাতে হবে। ফসলের উৎপাদন বাড়াতে হবে। সাধারণত ১৪০-১৬০ দিনের মধ্যে ধান হয়, সেই ধান যদি ৯০-১০০ দিনের মধ্যে হয়, তাহলে সেটি বিরাট সম্ভাবনাময়। ব্রি ৯৮ আউশ ধান এই সম্ভাবনা নিয়ে এসেছে। ৯০-১০০ দিনে হচ্ছে; ফলনও বিঘাতে ২৫-৩০ মণ। এ জাতটি সারাদেশে ছড়িয়ে দিতে পারলে ব্রি ৯৮ আউশ ধান খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, উন্নতজাতের অভাব এবং খরা, বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির কারণে দেশে এখন আউশ ধান অনেক কমে গেছে। বেড়েছে বোরো ও আমনের চাষ। এরইমধ্যে আমাদের বিজ্ঞানীরা স্বল্প জীবনকালীন উন্নতজাতের আউশ ধান উদ্ভাবন করেছেন। ব্রি ৯৮ মাঠে খুবই সম্ভাবনা দেখাচ্ছে। এ জাতটি মাঠ পর্যায়ে জনপ্রিয় করতে পারলে দেশে আউশ আবার বড় ফসলে পরিণত হবে। একইসঙ্গে এটি লাভজনক ফসল হিসেবে কৃষকের হাসিকে আরও চওড়া করবে।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাহামুদুল হাসানসহ কৃষি বিভাগের অন্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

কৃষিমন্ত্রী ব্রি-৯৮ ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250