শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভক্তদের যে প্রশ্নে মেজাজ হারালেন নচিকেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নচিকেতা চক্রবর্তী মানেই স্পষ্ট কথা স্পষ্টভাবে। তার গান মানে মনের কথা বলা, লিরিক্সে আর সুরে মজে থাকা। অনেকের কাছেই প্রথম প্রেম মানেই তার গান, আবার বয়সকালের চেতনা বলতেও তার গান। সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় প্রতিবাদের সুর ধরা পড়ে তার গানে। তবে গায়ককে নিয়ে বিগত কয়েক বছর ধরেই একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। নচিকেতা চক্রবর্তী নাকি ক্যানসার আক্রান্ত। 

একটি অনুষ্ঠানে সেদিন কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন নচিকেতা। তীব্র ভাষায় প্রতিবাদ করলেন তাকে নিয়ে রটে যাওয়া মিথ্যে রটনার বিরুদ্ধে।

নচিকেতা চক্রবর্তী নাকি ক্যানসার আক্রান্ত, সম্প্রতি এমনই গুজব রটে গিয়েছে। আর একজন গায়কের নামে এই গুজব যদি রটে যায় তার ফল কী হবে সেটা নিশ্চয় বলে দিতে হবে না? তার কাজ পেতে অসুবিধা হয়, ভক্তদের লাগাতার এক প্রশ্নে বিরক্ত আসে। অনেকদিন সে সব সহ্য করলেও এবার তার প্রতিবাদ করলেন নচিকেতা।

আরো পড়ুন: আবেদনময়ী লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

গায়ক বলেন, 'আমার লড়াইটা ৪০ বছরের। অনেকেই অনেক বার বলেছেন যে এই বুঝি নচিকেতার নৌকো ডুবে গেল, নচিকেতার ক্যানসার হয়ে গেল। অনেকেই ভাবেন আমি বুঝি আর শো করতে পারব না। কারা এসব বলে? কারাই বা এসব রটায়? যেখানেই যাই সেখানেই সবাই জিজ্ঞেস করে কী শরীর ভালো তো? গ্রিনরুমে বসে সেখানে এসেও লোকজন এক কথা জিজ্ঞেস করে। যেন নতুন কিছুই জানার নেই তাদের।'

তিনি ক্ষোভ উগরে আরও বলেন, 'কোথায় জিজ্ঞেস করবে জিডিপি রেট কী হবে, আগামী সরকার নিয়ে কথা বলবে তা নয় এক কথা সবসময়। এবার আমায় যদি কেউ জিজ্ঞেস করে শরীর ভালো কিনা আমি পাল্টা বলব শরীর ভালো তো তোর? দেখতে পারছে দাপিয়ে শো করছি। তবুও এরা বলে বলে আমার ক্যানসার করিয়ে দেবে এবার!'

প্রসঙ্গত গত ৩০ বছরের বেশি সময় ধরে নচিকেতা একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। তাঁর সিঙ্গল, অ্যালবামের পাশাপাশি একাধিক ছবিতেও প্লেব্যাক করেছেন। তাঁর গানের সহজ অথচ স্পষ্ট লিরিক্স অনেকেরই পছন্দের।

এসি/ আই. কে. জে/



নচিকেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250