শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ভিটামিনের ওষুধ ভেবে স্বামীর এয়ারপড গিলে ফেললেন স্ত্রী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বন্ধুর সঙ্গে সকালে হাঁটতে বেরিয়েছিলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মনে পড়ে, ভিটামিন ট্যাবলেট খাওয়া হয়নি আজ। দ্রুত পকেট থেকে বের করে পানি দিয়ে গিলে নেন। সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, বিরাট গোলমাল পাকিয়ে ফেলেছেন! ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর অ্যাপলের এয়ারপডের একটি খেয়ে ফেলেছেন ট্যানা বার্কার নামের ওই নারী।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ট্যানা নিজেই টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঘটনাটি।

এদিকে বাড়ি ফিরে ট্যানা যখন এই বিব্রতকর ঘটনাটি তাঁর স্বামীকে জানান, তিনি তা শুনে হাসিতে ফেটে পড়েন। তবে এমন হাস্যকর দুর্ঘটনার কথা কাউকে জানাতেও বারণ করেন। যদিও তাঁর বারণ শোনেননি ট্যানা। টিকটকে ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করেন তিনি।

ট্যানার সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ২০ লাখের বেশি মানুষ ওই ভিডিও দেখেছেন। 

ট্যানা আরও বলেন, ঘটনার পর ভয় পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাঁরা জানান, যেহেতু এটি শ্বাসনালিতে আটকে যায়নি তাই পরের দিন প্রাকৃতিকভাবে বেরিয়ে যায় এয়ারপডটি। 

ওআ/

ভিটামিন এয়ারপড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250