রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

ভোট দিয়ে নাট্যব্যক্তিত্ব সারা যাকের যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও। এই তালিকায় রয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

এদিন বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সারা। শুধু তিনিই নন, অভিনেত্রীর ছেলে ও অভিনেতা ইরেশ যাকের এবং মেয়ে শ্রিয়া যাকেরও ভোট দিয়েছেন। তবে অভিনেত্রীর স্বামী ও প্রয়াত অভিনেতা আলী যাকেরকে মিস করছেন তারা ।

ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে-মেয়ের সঙ্গে ভোট কেন্দ্রের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, তোমাকে ভীষণ মিস করছি আলী যাকের। ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেব।

ওই ছবিতে দেখা যায়, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের মাঠে ছেলে -মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন সারা। ভোট দেওয়া শেষে বেশ হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা দিয়েছেন তারা।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস যা বললেন

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এসি/


নাট্যব্যক্তিত্ব সারা যাকের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250