বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মঞ্চে দাঁড়িয়ে ভক্তের সঙ্গে যুগলবন্দি অরিজিতের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই নতুন কিছু। কখনও তিনি ভক্তদের থেকে উপহার পান। কখনও আবার তাঁদের সঙ্গে গলা মেলান। তবে তাঁর সিঙ্গাপুরের কনসার্টে একেবারে অন্য রকম কিছুই হল যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে গায়কের ভক্তরা। তিনি এদিন তাঁর এক ভক্তের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন।

অরিজিৎ সিংয়ের সিঙ্গাপুর কনসার্টের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে অরিজিৎ সিংকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে দেখা যাচ্ছে। যদিও তাঁর লক্ষ্য দর্শকাশনের একটি নির্দিষ্ট দিকে। তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর ব্যান্ডের গিটারিস্ট। তাঁদের সামনে একটি মেয়ে মাইক হাতে দাঁড়িয়ে। 

আরো পড়ুন: ভক্তদের যে প্রশ্নে মেজাজ হারালেন নচিকেতা

দুজনকে এরপর শাহরুখ কাজলের দিওয়ালে ছবি থেকে জনম জনম গানটি গাইতে দেখা যায়। অন্তরা মিত্রের গাওয়া অংশটি সেই মেয়েটি গায়, এবং অরিজিৎ তাঁর অংশটি।

তাঁদের এই যুগলবন্দি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। এভাবে অপ্রত্যাশিতভাবে পছন্দের গায়কের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত সেই ভক্তটিও।

এসি/ আই.কে.জে/



যুগলবন্দি অরিজিতের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250