বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর চকবাজারে মাইকিং করে ৮৫ টাকা কেজিদরে দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে।  

বুধবার (১৩ই ডিসেম্বর) দুপুর থেকে এ দামে পেঁয়াজ বিক্রি শুরু হলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।

গত কয়েক দিন ধরে ১৮০ থেকে ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল। হঠাৎ ৮৫ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতা। একেকজন কিনছেনও চার-পাঁচ কেজি করে।

এক ক্রেতা বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে তাই পাঁচ কেজি কিনেছি।

গত কয়েক দিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজিদরে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির খবর গণমাধ্যমে এলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এরপর জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। অনুষ্ঠিত মিটিংয়ে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা।

এরপর বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অভিযান শুরু হয়। অভিযান শেষ হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।

ওআ/


পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250