শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মাতৃত্ব সব নারীকেই কোনো না কোনোভাবে বদলে দেয় : কোয়েল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

টালিউডের গত দুই দশকের পরিসংখ্যান বিবেচনা করলে সহজেই বোঝা যায়, সর্বাধিক সফল ছবির অভিনেত্রী কোয়েল মল্লিক। বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস নায়িকা থেকে গল্পনির্ভর ছবির সিরিয়াস চরিত্র, সবেতেই সাফল্য কুড়িয়েছেন তিনি। এর বাইরে ব্যক্তিজীবনে স্বামী-সন্তান ঘিরে সুখের সংসার।

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। এই ছবিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় যাকে দেখা যাবে সংসার সামলে নিজের ইচ্ছে থেকেই বিভিন্ন রহস্য উন্মোচন করতে। 

বাস্তব জীবনে প্রতিটি নারীর মাঝেই মিতিন মাসির রূপ দেখতে পান কোয়েল। সম্প্রতি কলকাতার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন তিনি। 

কোয়েলের কথায়, ‘সংসার সামলে বাইরের কাজ করাটাই তো নারীদের জীবন। যারা রোজ কাজে যান, তারা ভোরে উঠে সংসারের কাজ সেরে ফেলেন। সেই কারণেই তো বলছিলাম, শুধু আমি কেন, সব মেয়েই তো অনেকটা মিতিনেরই মতো।

তবে আমার মনে হয়, সবার জন্য ভাবা ভালো, কিন্তু নিজের জন্যও ভাবা উচিত। এতটা আত্মত্যাগী হয়ে যাবেন না যে, নিজের স্বপ্নটাই পূরণ করতে পারলেন না। মিতিন কিন্তু সেটাই শেখায়। সেই কারণেই এই চরিত্রটা আমায় এতটা অনুপ্রাণিত করে।’

আরো পড়ুন: কাঁধ খোলা স্যুইমস্যুটের ছবিতে নজর কাড়লেন এই নায়িকা!

কাজের বাইরে সংসারই সবকিছু কোয়েলের জন্য। দুটোই একসাথে সামলান সমান তালে। কিন্তু যখন শুটিংয়ে থাকেন তখন কিভাবে ছেলের খেয়াল রাখেন? অভিনেত্রীর ভাষায়, ‘মাতৃত্ব সব নারীকেই কোনো না কোনোভাবে বদলে দেয়। আগে আমার দিনটা অন্যভাবে কাটতো।

এখন শুধু অ্যাকশন থেকে কাটটুকু আমি দর্শকের। এর বাইরের সময়টা আমি সারাক্ষণ ভাবছি কবীর কী করছে। সিসিটিভি-তে দেখছি, ঘরে খেলছে কি না। কী খেলো, কী খেলো না, সবসময় এ সবই তো ভাবছি।’ 

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেছেন কোয়েল মল্লিক। তাদের একমাত্র পুত্র কবীর পৃথিবীতে এসেছে ২০২০ সালে। বিয়ের পর থেকে পর্দায় খুব একটা নিয়মিত না হলেও ভক্তদের বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, ‘জঙ্গলে মিতিন মাসি’ নির্মাণ করেছেন অরিন্দম শীল। এতে কোয়েল মল্লিকের সঙ্গে আছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চ্যাটার্জি, অসীম রায় চৌধুরী, কমলিকা ব্যানার্জি, পায়েল রায় প্রমুখ। 

এসি/ আই.কে.জে/


কোয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250