মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মান্নাতের সামনে ভক্তেদের রেকর্ড, ছাদে উঠে নাচ দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

বলিউড বাদশা শাহরুখ খান - ছবি: সংগৃহীত

শনিবার দুপুরবেলায় হঠাৎই নিজের বাংলো 'মান্নাতের এর ছাদে দেখা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। গতকালই  জানানো হয় ভারত ও বাংলাদেশসহ ১৬৬ টি দেশ কাঁপানোর পর এবার পাঠানের যাত্রা শুরু হচ্ছে রাশিয়ায়। সেখানে প্রায় ২৬৮৬ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে 'পাঠান'।

সাধারণত ছবির প্রচারণা, বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তার দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। এদিকে রাশিয়ায় ‘পাঠান’মুক্তি পাওয়া ছাড়াও ১৮ জুন টিভিতেও মুক্তি পাচ্ছে । ভক্তদের মনে প্রশ্ন তাহলে কী এই খুশিতেই মান্নাতের ছাদে উঁকি দিলেন শাহরুখ? না কারণ অন্য। তবে শাহরুখের ছাদে যাওয়ার কারণ যে কারণেই হোক অপ্রত্যাশিত সময়ে প্রিয় নায়ককে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।


বলিউড বাদশা শাহরুখ খান - ছবি: সংগৃহীত

শনিবার কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তারা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।  

এ সময় শাহরুখের পরনে ছিল তার ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।

আরো পড়ুন: আরেকবার রাজ-পরী

১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তারা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250