শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতাদের বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

অবরুদ্ধ গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল হয়ে গেছে।

আজ বুধবার (১৮অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল আম্মানের এক শীর্ষ কূটনীতিক বলেছেন যে বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতাদের যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে।

গাজার হাসপাতালে হামলা ইসরায়েল চালিয়েছে এমন সংবাদের প্রেক্ষাপটে এই বৈঠক বাতিল করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

সেই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। হামলার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রামাল্লায় ফিরে যেতে হয়েছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি গণমাধ্যমকে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আম্মান সফর স্থগিত করায় বৈঠকটি বাতিল করা হয়েছে।

তিনি আল জাজিরাকে বলেন, 'এখন যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো বিষয়ে কথা বলার নেই।'

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের ইসরায়েল সফর চলমান আছে। মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট বৈঠকে থাকতে পারবেন না বলে বাইডেন তার সফর স্থগিতের কথা বাদশাহকে জানিয়েছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে আরও বলা হয়, আজ প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির প্রতি তার সমর্থনের কথা জানাবেন। আশা করা হচ্ছে তিনি গাজায় ইসরায়েলের সামরিক পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন।

একে/ 

বৈঠক ইসরায়েল-হামাস যুদ্ধ বাতিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরব নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250