শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৫ মাসে ১৮ কেজি ওজন ঝরালেন অভিনেত্রী সারিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ। বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন। তবে সম্প্রতি পর্দায় একটু কমই দেখা মিলেছে তার।

কারণ হিসেবে জানা যায়, মূলত থাইরয়েডের সমস্যা থাকায় ওজন বেড়ে গিয়েছিল এ অভিনেত্রীর। এরপর কাজ একেবারে বন্ধ করে দিয়ে নিজ চেষ্টাতে মাত্র ৫ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন সারিকা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট পর্দার এই তারকার ওজন ছিল ৬৬ কেজি, যা এখন দাঁড়িয়েছে ৪৮ কেজিতে।

এ প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, সত্যি বলতে কি, প্রতিদিনই ওজন বাড়ছিল। একটা সময় নিজের কাছেই ভালো লাগল না। তাই চিন্তা করলাম, আমাকে ওজন কমাতে হবে।

ফলে শুরুতেই আমি খাবারের তালিকা থেকে সব ধরনের বাইরের খাবার ও জাঙ্ক ফুড বাদ দিই। এরপর নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীরচর্চা শুরু করি।

আরো পড়ুন: অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ করলেন নায়িকা সায়ন্তিকা

ওজন কমানোর জন্য বেশ কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হয়েছে সারিকাকে। শুরুর দিকে ২৫ মিনিট সময় নিয়ে ব্যায়াম করতেন। এরপর সময় বাড়িয়ে ৪০ মিনিটে আনেন। বিকেল তিনটার মধ্যে দুপুরের খাবার খেতেন।

রাতের খাবার শেষ করতেন নয়টার মধ্যে। খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণ ছিল বেশি। আর প্রতিদিন পান করতেন তিন লিটার পানি। সব খাবার রান্না করতেন অল্প পরিমাণে অলিভ অয়েলে।

এসি/ আই.কে.জে/



অভিনেত্রী ওজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250