রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

ঢালিউড

মা হিসেবে আমার চাওয়া বীর ব্যারিস্টার হোক: শবনম বুবলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও ছেলে বীর

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। অনেকদিন থেকেই এই দুই তারকা এক ছাদের নিচে না থাকায় মায়ের কাছেই বেড়ে উঠছেন শাকিবপুত্র। এমনকি প্রায়ই বুবলীকে বলতে শোনা যায়,ছেলের বাবা ও মা তিনিই। তার মানে, ছেলের যাবতীয় দায়িত্ব পালন করেন এই নায়িকা নিজেই। সম্প্রতি অভিনেত্রী জানালেন ছেলের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্নের কথা। 

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বুবলি জানান, তার ইচ্ছে বীর বড় হয়ে ব্যারিস্টার হোক। ছেলে আইন বিষয়ের ওপর পড়ালেখা করুক।

কেন এমনটা ইচ্ছে প্রশ্নের জবাবে বুবলীর ভাষ্য, ‘বীর তো এখনও ছোট। তার বয়স তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কি হবে সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইনপেশায় নিজেকে নিযুক্ত করুক।’


ছবি: সংগৃহীত

বুবলী বলেন, ‘আমি দুই বছর এলএলবি করেছি, তবে শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর করুক।’

তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে  না দিয়ে আগে বুঝতে চেষ্টা করব ওর কিসের উপর বেশি আগ্রহ- এমনটিও জানিয়েছেন অভিনেত্রী।

গত বছর হঠাৎ ফেসবুকের মাধ্যমে বুবলী জানান, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান বীর আসে পৃথিবীতে।

আরো পড়ুন: জায়েদকে সতর্ক করে কী বললেন শাওন?

বিষয়টি শাকিবও অস্বীকার করেননি। তবে সম্প্রতি এই নায়ক জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের বিচ্ছেদ হয়নি। এরপর থেকেই তাদের সম্পর্কের বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।

এম/


শবনম বুবলি ফেসবুক শেহজাদ খান বীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250