রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

মুক্তি পেল অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ - ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে। শুক্রবার রাজধানীর সীমান্ত সম্ভারে হয়ে গেলো চলচ্চিত্রটির প্রিমিয়ার শো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই প্রিমিয়ার শো-এর উদ্বোধন করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। পলক বলেন, বাবা-মায়ের আদরের খোকা কীভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তার জীবনসংগ্রাম এবং তার বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিমিয়ার শো-এর উদ্বোধন করেন -ছবি: সংগৃহীত 

চলচ্চিত্রটির মূল কাহিনী লিখেছেন অজয় দাশগুপ্ত, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মন এবং সোহেল মোহাম্মদ রানা। প্রযোজনা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

চলচ্চিত্রটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হয়েছে। এর অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড। আর সহযোগী প্রতিষ্ঠান ছিল হাইপার ট্যাগ।

আরো পড়ুন: ঈদে ভিন্ন চরিত্রে মেহজাবীন

প্রিমিয়ার শোতে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও আইসিটি বিভাগের কর্মকর্তারা।

চলচ্চিত্রটি বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে।

এম/ আই. কে. জে/


অ্যানিমেশন .চলচ্চিত্র ‘মুজিব ভাই’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250