বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

মেয়েরা পুরুষের টাকায় নয় বিশ্বস্ততায় আটকায়: সুবাহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ট্রেন্ড চালু হয়। যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়?

এমন প্রশ্নের উত্তরে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। বাদ পড়ছেন না শোবিজ অঙ্গনের তারকারা। তারাও তাদের নিজস্ব ভাবনাটুকু তুলে ধরছেন। 

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। ব্যক্তিগত জীবনেও অনেক চড়াই উতরাই দেখেছেন তিনি। এই নায়িকা মনে করেন, মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়।

আরো পড়ুন: অবশ্যই প্রেমে পড়তে চাই আমি : নুসরাত ফারিয়া

সুবাহ তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুনে আর ক্ষমতায় আটকায় না।’

নায়িকার ভাষ্য, ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’ বলেন সুবাহ।

এসি/ওআ/


সুবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250