শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

মেয়ে অনন্যার প্রেম নিয়ে মুখ খুললেন চাঙ্কি পাণ্ডে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। দীর্ঘ দিন ধরেই বলিউডের অন্দরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কের কানাঘুষা। প্রশ্ন উঠছে, তাহলে কি পরিবারের সম্মতিতেই প্রেম করছেন তারা? এবার এই নিয়ে মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সামনে হাজির হন অভিনেতা চাঙ্কি। তাকে সামনে পেতেই মেয়েকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেন সাংবাদিকেরা। তিনি অবশ্য বেশ গা বাঁচিয়ে উত্তর দেন। আদিত্য-অনন্যার প্রেম প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘অনন্যার ক্যারিয়ারের প্রথম নায়ক টাইগার শ্রফ। এরপর ছিল কার্তিক আরিয়ান। অনন্যাকে সব নায়কের সঙ্গেই ভালো মানায়। ও সত্যিই ভাগ্যবান।’

আরো পড়ুন: ধর্ষক প্রেমিককে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন নুসরাত!

মেয়ের সম্পর্কের ব্যাপারে কি সবটা জানেন তিনি? চাঙ্কি বলেন, ‘শোবিজে থাকলে এগুলো তো হবেই। এগুলোকে আটকানো যায় না। এটা এক প্রকারের ক্ষতি, যা মেনে নিতে হয়।’

অভিনেতার দুই মেয়ে। তাদের প্রেমিকদের কখনও নাকোচ করেছেন? এই প্রশ্নের জবাবে চাঙ্কি বলেন, ‘আমি কে প্রত্যাখ্যান করার? তবে এমন কাউকে খুঁজতে হবে যে আমার থেকে ভালো হবে।’

আদিত্যের সঙ্গেই যে অনন্যা চুটিয়ে প্রেম করছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিদেশে ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছেন তারা। 

এসি/ আইকেজে 



চাঙ্কি পাণ্ডে অনন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250