রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

রবীন্দ্রনাথের বেশে অভিনেতা অনুপম খের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। পর্দায় চরিত্রটিকে যথাযথ ফুটিয়ে তুলতে বরাবরই ব্যতিক্রম লুকে ধরা দেন অভিনেতা। তবে এবার যে চমক নিয়ে হাজির হলেন তাতে বিস্মিত নেটপাড়া। চেনাই দায়, এ কি কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর নাকি অনুপম!

শুক্রবার (৭ জুলাই) রবীন্দ্রনাথের বেশে হাজির হয়ে রীতিমতো অবাক করলেন সবাইকে। অবশ্য তার এই বেশভূষা কেন, সেটাও জানাতে ভোলেননি অভিনেতা। অনুপম খের জানিয়েছেন, আগামী কোনো ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখা যাবে তাকে। যদিও বিশদে সবকিছু সামনে আনেননি।

তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রকল্পে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব।’ অভিনেতার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন অনুরাগী লিখেছেন, ‘আমি আপনাকে চিনতেই পারিনি স্যার, অসাধারণ।’ আরও একজন অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভেচ্ছা রইল, আমি এই ছবি দেখার অপেক্ষায় রইলাম’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

শেয়ার করা ভিডিওতে অনুপম খেরকে সাদা চুল ও দাড়িতে কালো রঙের জোব্বা টাইপের পোশাকে দেখা গেছে। ঠিক যেমনটা কবিগুরু পরতেন।

আরো পড়ুন: লাভ নয় নিজের ‘লাস্ট স্টোরি’ শোনালেন বিদ্যা বালান


গত মার্চে কলকাতা সফরে এসে কবিগুরুর শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম খের। সেখানে বিশ্বভারতী ক্যাম্পাসসহ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাত ধরে তৈরি আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ হয়েছিলেন তিনি। শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই পোস্টেই ছাত্র-ছাত্রীদের রবীন্দ্রসংগীত গেয়ে শোনাতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

আগামীতে অনুপম খেরকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতে। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’তে জয়প্রকাশ নারায়ণ চরিত্রে পর্দায় ধরা দেবেন তিনি।

এসি/


রবীন্দ্রনাথ বলিউড অনুপম খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250