শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

রাঘব-পরিণীতির আদুরে দীপাবলি উদযাপন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিয়ের পর প্রথম দীপাবলি। পরিণীতি চোপড়া আদরে, সোহাগে ভরালেন রাঘব চাড্ডাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দম্পতির মাখো মাখো দীপাবলি সেলিব্রেশনের ছবি। বিয়ের পরে একসঙ্গে প্রথম দীপাবলি উৎসব উদযাপন করলেন তারা। তাদের প্রেম, বিয়ে, হানিমুন- সবই ছিল শিরোনামে। এবার ভাইরাল হলো ‌‘রাঘনীতি’র দীপাবলি উদযাপনের ছবি।

গাঢ় মেরুন রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতে সিকুইনের কাজ করা। তার সাজ ছিল ছিমছাম। কানে হিরার বড় স্টাড, নো-মেকআপ লুক-গাঢ় লিপস্টিক, খোলা চুলে আলতো বাউন্স। রং মিলিয়ে রাঘব পরেছিলেন কালো ও মেরুন রঙের পাঞ্জাবি। 

আরো পড়ুন: প্রথম দিনে যত টাকা আয় করল টাইগার থ্রি

সঙ্গে ছিল ববি প্রিন্টের শাল আর কেতাদুরস্ত হাতঘড়ি। দুজনের মুখেই আনন্দের হাসি। কাঁধে হাত রেখে রাঘবের গালে চুমু খাচ্ছেন পরিণীতি। একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছেন, আলো ঘেরা বারান্দায় বসে।

এর আগেও দম্পতির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেও রূপালী জরির ভারী এমব্রয়ডারি করা লাল সালোয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী। হাতে ছিল বিয়ের গোলাপি চূড়ি।

 চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ধুমধাম করে বিয়ে সারেন এই দম্পতি। কাছের বন্ধু ও পরিবার নিয়ে রাজকীয় আয়োজনে মেতেছিলেন দুজনে। বিয়ের ছবি ও ভিডিওতেও ধরা পড়েছিল দম্পতির রসায়ন।

এসি/ আই.কে.জে/


পরিণীতি রাঘব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250