রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা ছাত্রদলের ছয় নেতাকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা শনিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

আটকের সময় ছয় ছাত্রদল নেতারা নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

এব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় বলা হয়েছে, রোববার সংবাদ সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে এ ব্যাপারে লালবাগ থানার ওসি খন্দকার মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে বলেন, নাশকতার প্রস্তুতির সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.এস.এইচ/

ছাত্রদল আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250