মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

রাজবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন স্থানীয়রা - ছবি: সংগৃহীত

সারাদেশের মতো রাজবাড়ীতে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মাঠে বিশেষ এই নামাজ আদায় করা হয়।

মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও গ্রামবাসীসহ বিভিন্ন বয়সী ৫০০ শতাধিক মুসল্লি দুই রাকাত নামাজে অংশ নেন। নামাজে ইমামতি করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

স্থানীয় মো. ইউনুস আলী বলেন, বর্তমান আবহাওয়ার যে অবস্থা তাতে মানুষ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত বৃষ্টির জন্য হাহাকার করছে। আজকে আমরা ভান্ডারিয়া মাদ্রাসার আহ্বানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহর দরবারে দোয়া করলাম, যেন বৃষ্টি হয়।

মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানিমুর রহমান বলেন, সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

আরো পড়ুন: মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল মাস্কের নিউরালিংক

অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির বলেন, সারা বিশ্বব্যাপী তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশে ধারণাতীতভাবে তাপমাত্রা বেড়েছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। তিনি যেন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি দেন।

এম এইচ ডি/

রাজবাড়ী বৃষ্টি নামাজ আদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250