সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

রাশমিকাকে স্বামীর চুম্বন দেখে এ কি করলেন আলিয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

মেঘের দেশে উড়ে ককপিটে রাশমিকাকে জড়িয়ে চুম্বন করলেন রণবীর কাপুর। আর এতেই তোলপাড় বলিউড। আকাশ পথে প্রেমের আগুন জ্বলে উঠল।

অন্য নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে মত্ত স্বামীর সেই দৃশ্য দেখে আলিয়ার প্রতিক্রিয়া কী— সেটা জানতেই উদগ্রীব। তবে এ নায়িকা যে এতে মোটেই বিচলিত নন; কারণ পুরোটাই তো  সিনেমার জন্য!

 রাশমিকা মান্দানা ও রণবীর কাপুরের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমাল’-এর চুমুর বিষয়টি নেটিজেনরা একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন। এবার স্বামীর সঙ্গে রাশমিকার চুম্বন নিয়ে প্রতিক্রিয়া জানালেন রণবীর ঘরণী আলিয়া ভাট।

গতকাল বুধবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’ ছবির ‘ম্যায় হু’গানটি। এতে কয়েকবার এক অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান রণবীর-রাশমিকা। স্বামীকে অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে অস্বাভাবিক কোনো আচরণ করেননি আলিয়া।

আরো পড়ুন: আলমগীর : বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি

বলিউডের বিভিন্ন তারকার স্ত্রীরা নাকি পর্দায় স্বামীকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে রীতিমতো সমস্যায় ভোগেন। আলিয়া তেমনটা নন। স্বামীর ছবির প্রথম গান দেখে উচ্ছ্বসিত তিনি। নিজের সামাজিকমাধ্যমের পাতায় ‘ম্যায় হুঁ’ গানটি শেয়ার করে লেখেন, ‘লুপে শুনছি গানটা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

আলিয়া-রণবীর শেষ জুটি বেঁধেছিলেন ব্রক্ষ্মাস্ত্র ছবিতে। সে ছবি লুফে নিয়েছিলেন দর্শক। কথা ছিল রামায়ণে এক হবেন তারা। রণবীররূপী রামের বিপরীতে সীতা হবেন তিনি। তবে সেটি হচ্ছে না। এরইমধ্যে ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 

এসি/ আই. কে. জে/ 

আলিয়া রাশমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250