রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

রাশিয়ায় ফিরে গেছেন ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

গত ২৩ জুন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। সেই ঘোষণা অনুযায়ী, নিজের সেনাদের রাজধানী মস্কোর দিকে পাঠান তিনি। তবে ওই দিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে দেন এই ওয়ার লর্ড।

ওই সময় রাশিয়ার সরকার ও প্রিগোজিনের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল— তাকে বেলারুশে চলে যেতে হবে। চুক্তি অনুযায়ী, দেশটিতে গিয়েছিলেনও তিনি। তবে প্রিগোজিন ঠিক কোথায় ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন: পাবজি খেলতে গিয়ে প্রেমের টানে সন্তানসহ ভারতে পাকিস্তানি নারী

বর্তমানে ওয়াগনার প্রধান রাশিয়ায় আছে এমনটি জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, ‘চুক্তি অনুযায়ী প্রিগোজিন ২৭ জুন এসেছিলেন। এখন তিনি সেন্ট পিটার্সবার্গে আছেন, তিনি বেলারুশে নেই।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে এ হামলায় যোগ দেয় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপও। এই বাহিনীর সেনারা দীর্ঘ ৮ মাস লড়াই করে ইউক্রেনের বাখমুত শহর দখল করে।

তবে এই বাখমুতের যুুদ্ধের সময় প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনাদের পর্যাপ্ত অস্ত্র দিচ্ছেন না রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য সামরিক কর্মকর্তারা। এরপর গত ২২ জুন তিনি অভিযোগ করেন তার সেনাদরে ওপর রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ওই হামলার প্রতিবাদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়েছিলেন তিনি। 

সূত্র: বিবিসি, আল জাজিরা

এসি/


রাশিয়া ওয়াগনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250